প্রধান খবর

১৪টি সেতুতে স্বয়ংক্রিয় টোল: বিকাশ থেকেই হবে পরিশোধ

যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও যানজটমুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে গাড়িচালকরা আর টোল বুথে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না, বিকাশ অ্যাকাউন্ট থেকেই স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করা যাচ্ছে। যেসব টোল প্লাজায় স্বয়ংক্রিয় টোল দেওয়া যাবে শহীদ ময়েজ উদ্দিন ব্রিজ, নরসিংদী মেঘনা-গোমতী…

Read More

ইরান থেকে ১৫০ পারমাণবিক বিশেষজ্ঞ সরিয়ে নিল রাশিয়া

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আরও ১৫০ জন পারমাণবিক বিশেষজ্ঞকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়া। বুধবার (১১ মার্চ) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিখাচেভ এ তথ্য জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ১০ থেকে ১১ মার্চ রাতের মধ্যে বিশেষজ্ঞদের সরিয়ে নেওয়ার দ্বিতীয় ধাপের কার্যক্রম সম্পন্ন হয়েছে। উদ্ধার করা কর্মীরা সীমান্ত পেরিয়ে আর্মেনিয়ায় প্রবেশ করেছেন এবং…

Read More

‘প্রিন্স’ টিজার প্রকাশের পর নেটদুনিয়ায় প্রশংসার বন্যা

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দা কাঁপাতে আসছেন ঢালিউড কিং শাকিব খান। এবার ‘প্রিন্স’ সিনেমার টিজারে তিনি যা দেখালেন, তা রীতিমতো অবিশ্বাস্য। ঢাকার অন্ধকার জগতের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার টিজার মুক্তির পর থেকেই নেটদুনিয়ায় বইছে প্রশংসার ঝড়। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির টিজার শুরু হয় ঢাকার এক গা-ছমছমে আন্ডারওয়ার্ল্ডের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিব বলেন,…

Read More

মধ্যপ্রাচ্যে ভ্রমণ-পর্যটনে বড় ধস: দৈনিক ক্ষতি ৬০০ মিলিয়ন ডলার

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের ভ্রমণ ও পর্যটন খাতে প্রতিদিন গড়ে অন্তত ৬০ কোটি (৬০০ মিলিয়ন) ডলারের ক্ষতি হচ্ছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক পর্যটকদের ব্যয় কমে যাওয়ায় এই ধস নেমেছে। সংস্থাটির মতে, আকাশপথে যাতায়াত ব্যাহত হওয়া, পর্যটকদের আস্থাহীনতা এবং আঞ্চলিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে…

Read More

বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত শুরু

বাংলাদেশ, ভারত, চীনসহ কয়েকটি দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবেসাইটে এর বিস্তারিত জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ, ভারত চীনসহ ১৫ দেশ এবং ইইউ-এর মতো জোটকেও এই তদন্তের আওতায় রাখা হয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বাতিল করার পর এই পদক্ষেপ নেয়া…

Read More

সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, নিহত ৬

পশ্চিম ইউরোপের দেশ সুইজারল্যান্ডে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন লাগার পর দ্রুত পুরো বাসটি আগুনে পুড়ে যায়, ফলে হতাহতের ঘটনা ঘটে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে দেশটির রাজধানী বার্ন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ফ্রিবার্গ ক্যান্টনের কেরজার্স শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা…

Read More

ঢাকা-৫ আসনের ফল চ্যালেঞ্জে হাইকোর্ট, ব্যালট সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আদালতে…

Read More

পাকিস্তানকে ইফতারের আগেই গুড়িয়ে দিয়ে জিতল বাংলাদেশ

১১৫ রানের সহজ লক্ষ্য তাড়ায় পাকিস্তানি বোলারদের নাকের জল চোখের জল এক করে ছাড়ল টাইগার ব্যাটাররা। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদ রানার বিদ্ধংসী বোলিংয়ের পর আগ্রাসী ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টসে জিতে পাকিস্তানকে আগে ব্যাটে আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।…

Read More