প্রধান খবর

Prime Desk

সৌদি আরব, কুয়েত ও ইরাকে ড্রোন-রকেট হামলা

সৌদি আরব, কুয়েত এবং ইরাকে একযোগে ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও তীব্র করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার দুটি আলাদা বিবৃতিতে জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছিল। তবে এসব ড্রোন আকাশেই ভূপাতিত করা হয়েছে এবং কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছে রিয়াদ। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে,…

Read More

লারিজানি হত্যা নিয়ে ইরানের সেনাপ্রধানের ‘চূড়ান্ত প্রতিশোধ’ হুমকি

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান আলী লারিজানিকে হত্যার পর দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, লারিজানি ও অন্যান্য নিহতদের রক্তের প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে এবং উপযুক্ত সময় ও স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে “চূড়ান্ত, প্রতিরোধমূলক এবং দুঃখজনক জবাব” দেওয়া হবে। তার ভাষায়, এই হত্যাকাণ্ডের দায় যারা…

Read More

ফ্রান্সের সাঁ-দনিতে পৌর নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদের প্যানেলের জয়

ফ্রান্সের ২০২৬ সালের পৌর নির্বাচনের প্রথম দফায় উত্তর প্যারিসের সাঁ-দনি শহরে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুল মোহাম্মদের প্যানেল জয় পেয়েছে। রোববার অনুষ্ঠিত ভোটে অতিবাম রাজনৈতিক দল লা ফ্রঁস আঁসুমিজ (এলএফআই)-এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ৫০ শতাংশের বেশি ভোট অর্জন করেন। ফলে এই এলাকায় দ্বিতীয় দফার ভোটের প্রয়োজন পড়ছে না। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি…

Read More

তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণ: বিকট শব্দ শুনেছেন বাসিন্দারা

ইরানের রাজধানী তেহরানের উত্তরাঞ্চলে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিশেষ করে সাদাবাদ প্যালেস কমপ্লেক্সের আশপাশে বিস্ফোরণগুলো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সময় ভোরের দিকে কয়েক মিনিটের ব্যবধানে বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে দেয়। আলজাজিরা জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে এসব বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শব্দগুলো এসেছে সাবেক…

Read More

সাভারে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সাভারে বকেয়া বেতনের দাবিতে স্টেট ফাস্ট নামে একটি কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা হঠাৎ সড়কে নেমে আসেন। তাদের বিক্ষোভে ওই সময় মহাসড়কে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা…

Read More

ওমানে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা হবে

ওমানে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা হবে, আর সেই চাঁদ দেখার ওপরই নির্ধারিত হবে দেশটিতে ঈদুল ফিতরের দিন। ওমানের প্রধান চাঁদ দেখা কমিটি দেশজুড়ে নাগরিক ও প্রবাসীদের পশ্চিম আকাশে নজর রাখার অনুরোধ জানিয়েছে। কেউ নিশ্চিতভাবে চাঁদ দেখতে পেলে তা কমিটিকে জানানোর আহ্বানও জানানো হয়েছে। কমিটি জানিয়েছে, ১৪৪৭ হিজরি সালের শাওয়ালের চাঁদ দেখার জন্য…

Read More

হরমুজ প্রণালি নিয়ে ফ্রান্সের স্পষ্ট অবস্থান

মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট করে জানিয়ে দেন হরমুজ প্রণালি উন্মুক্ত বা “মুক্ত করার” কোনো সামরিক অভিযানে ফ্রান্স অংশ নেবে না। তিনি বলেন, ফ্রান্স এই যুদ্ধের কোনো পক্ষ নয় এবং বর্তমান পরিস্থিতিতে সামরিকভাবে জড়ানোর…

Read More

আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় ভবনে অগ্নিকাণ্ড

সংযুক্ত আরব আমিরাতের উত্তরাঞ্চলে ইরানের ড্রোন হামলায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির বিভিন্ন স্থানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর আমিরাত কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। হামলার ফলে ভবনটিতে আগুন ধরে যায়, যদিও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উম্ম আল-কুওয়াইন সরকারের গণমাধ্যম অফিস এক বিবৃতিতে জানায়, ড্রোনটি সরাসরি ভবনটিতে আঘাত হানার পর আগুন…

Read More

সিডনিতে বিএনপি অস্ট্রেলিয়ার দোয়া ও ইফতার মাহফিল

সিডনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অস্ট্রেলিয়ার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত এই অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রবাসী নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অনাড়ম্বর পরিবেশে সম্পন্ন হয়। মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক সফিক,…

Read More

যুক্তরাষ্ট্র-ইসরায়েল লক্ষ্য করে প্রথমবার ‘নৃত্যরত ক্ষেপণাস্ত্র’ সেজ্জিল-২ নিক্ষেপ করল ইরান

ইরান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হাইপারসনিক সেজ্জিল-২ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রোববার, যুদ্ধের ১৬তম দিনে, ইরানের সরকারি টেলিভিশন প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করে। ইরানের প্রতিরক্ষা বাহিনীর দাবি, এই ক্ষেপণাস্ত্র তাদের সামরিক সক্ষমতার নতুন মাত্রা যোগ করেছে। সেজ্জিল ক্ষেপণাস্ত্রকে ‘নৃত্যরত ক্ষেপণাস্ত্র’ নামে ডাকা হয় এর উচ্চমাত্রার গতিশীলতা ও আকাশে দিক পরিবর্তনের…

Read More