সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আজ বিকেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সোমবার (২৫ মে) বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন উপস্থিত থাকবেন। পাশাপাশি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরাও এতে অংশ নেবেন।
সরকারের ১০০ দিনের কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং সাম্প্রতিক প্রশাসনিক বিষয়াদি নিয়ে সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

