সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ড. নিলোফার মনি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ড. নিলোফার চৌধুরী মনি। সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী।

ড. নিলোফার মনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও তরুণ প্রজন্মভিত্তিক সংগঠনের প্রধান সমন্বয়ক হিসেবেও যুক্ত রয়েছেন। এর আগে নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

১৯৬৯ সালের ১৫ আগস্ট জামালপুর জেলার পাথালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর আইন বিষয়ে (এলএলবি) ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রাজনীতির পাশাপাশি তিনি টেলিভিশন টকশোতেও পরিচিত মুখ হিসেবে সক্রিয় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *