প্রধান খবর

নিউজিল্যান্ড সফরে ভারতের সবচেয়ে বড় সিরিজ

চলতি বছর নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটের দীর্ঘ সফরে যাবে ভারত। দুই দেশের খেলা-ধুলার সম্পর্কের শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছে এই বিশেষ সিরিজ, যা নিউজিল্যান্ডে ভারতের সবচেয়ে বড় সফর হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২২ অক্টোবর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থান করবে ভারতীয় দল এবং তিন ফরম্যাট মিলিয়ে খেলবে মোট ১২টি ম্যাচ।

সফর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে, যার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে অকল্যান্ডে। এরপর হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। সবশেষে ওয়েলিংটন ও ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে দু’টি টেস্ট ম্যাচ। দীর্ঘ সময়জুড়ে বিস্তৃত এই সফরকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা গ্লেন ক্রিচলি জানিয়েছেন, ভারত সিরিজ সবসময়ই বিশেষ কিছু। তার ভাষায়, নিউজিল্যান্ডবাসী এবার এমন অভিজ্ঞতা পেতে চলেছেন, যা তারা আগে কখনো দেখেননি। শুধু মাঠের ক্রিকেট নয়, ভারতের সঙ্গে নিউজিল্যান্ড যে সংস্কৃতি ও ইতিহাস ভাগাভাগি করে তাও এই সিরিজে বিশেষভাবে উদযাপন করা হবে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *