প্রধান খবর

গাজীপুরে উদ্ধার নিখোঁজ চার স্কুলছাত্রী

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর-তাতেরকাঠি ইউনিয়ন থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব ও পুলিশ। বুধবার সন্ধ্যায় পরিচালিত যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে তিনজন স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অপরজন অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক অভিমান ও আবেগপ্রবণ সিদ্ধান্তের কারণে তারা গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে বাড়ি ত্যাগ করে। পরবর্তীতে তারা গাজীপুরে গিয়ে একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছিল।

একটি কম্পিউটার দোকানে সিভি তৈরির সময় দেওয়া তথ্যের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে র‍্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে চার শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *