প্রধান খবর

ইরাকে গোপন ঘাঁটি বানিয়ে ইরান হামলার প্রস্তুতি ইসরায়েলের: ওয়াল স্ট্রিট জার্নাল

ইরানের বিরুদ্ধে হামলা চালানোর আগে ইরাকের প্রত্যন্ত মরুভূমিতে গোপনে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল দখলদার ইসরায়েল এমন তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারির হামলার আগেই এই ঘাঁটি স্থাপন করা হয় এবং এখান থেকেই ইসরায়েলি বিমানবাহিনীকে লজিস্টিক সহায়তা দেওয়া হতো।

ইরাকের স্থানীয় সংবাদমাধ্যম তখন জানিয়েছিল, মরুভূমির ওই এলাকায় এক ইরাকি সৈন্য নিহত হয়েছেন। পরে জানা যায়, এক মেষপালক হেলিকপ্টার ওঠানামা ও গোলাগুলির শব্দ শুনে বিষয়টি সেনাদের জানান। কিন্তু ইসরায়েল এমন ব্যবস্থা নেয় যাতে ইরাকি সেনারা আর সেখানে পৌঁছাতে না পারে এবং তারা এতে সফলও হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের স্পেশাল ফোর্সের সদস্যরা ওই ঘাঁটিতে অবস্থান করছিলেন। সঙ্গে ছিল উদ্ধারকারী দলও। উদ্দেশ্য ছিল যদি ইসরায়েলের কোনো বিমান ভূপাতিত হয়, তাহলে দ্রুত পাইলট উদ্ধারে অভিযান চালানো যাবে।

মার্চের শুরুতে ইরাকি সেনারা মরুর বুকের ওই ঘাঁটির সন্ধান পান এবং সেখানে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। তখনই ইসরায়েল তাদের থামাতে বিমান হামলা চালায়। এতে এক ইরাকি সৈন্য নিহত হন বলে স্থানীয় সংবাদমাধ্যম নিশ্চিত করে।

ঘটনার পর ইরাক সরকার নিজেদের সেনার মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে। তাদের অভিযোগ ছিল মার্কিন বাহিনী সমন্বয় ছাড়াই হামলা চালিয়েছে। পরে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, প্রকৃতপক্ষে ঘটনাটির পেছনে ছিল ইসরায়েলের গোপন ঘাঁটি ও সামরিক প্রস্তুতি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *