প্রধান খবর

হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, নিরাপদে ছিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন বলে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস। শনিবার সন্ধ্যায় হোয়াইট হাউসসংলগ্ন এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে গুলি চালান। পরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস সদস্যরা পাল্টা গুলি চালালে ওই ব্যক্তি নিহত হন। ঘটনায় এক…

Read More

এআই নীতিমালা স্থগিত করলেন ট্রাম্প

চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অগ্রগতি ব্যাহত হতে পারে এমন আশঙ্কায় নতুন এআই নীতিমালায় সই স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী, এআই কোম্পানিগুলোর জন্য একটি নতুন নির্দেশনামূলক কাঠামো চালুর কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসে হোয়াইট হাউস। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার এআই–সংক্রান্ত নির্বাহী আদেশে সই করার…

Read More

ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রসিকতার ছলে বলেছেন, ভবিষ্যতে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী পদেও নির্বাচন করতে পারেন। বুধবার যুক্তরাষ্ট্র কোস্টগার্ড একাডেমির সমাবর্তনের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, ইসরায়েলে তিনি অত্যন্ত জনপ্রিয় এবং একটি জরিপে নাকি ৯৯ শতাংশ সমর্থন পেয়েছেন। যদিও কোন জরিপের ভিত্তিতে তিনি এ দাবি করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।…

Read More

রোববার শেষ হচ্ছে যুদ্ধবিরতি, ট্রাম্পের আল্টিমেটামে নতুন মোড়

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ–রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে যে সাময়িক স্থিতাবস্থা বিরাজ করছিল, তা এখন খাদের কিনারায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা অনুযায়ী, আগামী রোববার (২৬ এপ্রিল) শেষ হচ্ছে বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ। এই আল্টিমেটামকে কেন্দ্র করে তেহরান ও তেল আবিবের মধ্যে নতুন করে তৈরি হয়েছে…

Read More

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চায় ট্রাম্প প্রশাসন

২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালেই এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করল ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার প্রকাশিত এই বাজেট প্রস্তাব গত বছরের সরকারি প্রতিরক্ষা ব্যয়ের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। এতে গোলাবারুদের মজুত…

Read More

ইরানে স্থল হামলার পরিকল্পনা: প্রস্তুতি চলছে জোরেশোরে

স্থল হামলার প্রস্তুতি নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের পর প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, সামরিক পরিকল্পনা তৈরি করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত কাজ। তার ভাষায়, এসব পরিকল্পনা করা মানে এই নয় যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ইরানে স্থল হামলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বরং সর্বাধিনায়কের সামনে একাধিক বিকল্প রাখতেই এসব পরিকল্পনা করা হয়। তবে পরিকল্পনাগুলো এতটাই বিস্তারিত…

Read More

চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, বাড়ছে যুদ্ধের শঙ্কা

কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনা। এদিকে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে, যা হলে তা কয়েক দশকের মধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হস্তক্ষেপ হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি দাবি করেন, বৃহস্পতিবারের আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। ওমানের মধ্যস্থতাকারীরাও জানিয়েছেন, আগামী সপ্তাহে…

Read More