সিডনিতে বিডি কমিউনিটি হাবের উদ্যোগে ‘ঈদ আনন্দ আড্ডা’ আগামী ৭ জুন
অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশ থেকে সদ্য আগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও উৎসবের আমেজ ভাগাভাগি করে নিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘বিডি কমিউনিটি হাব সিডনি’। আগামী ৭ জুন (রবিবার) সিডনির মিন্টুতে অবস্থিত ঐতিহ্যবাহী ‘নওয়াব উঠান’-এ এক ‘ঈদ আনন্দ আড্ডা’র আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত এই উৎসবমুখর অনুষ্ঠানটি ওই…

