চামড়া কেনাবেচায় লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিনেও রাজধানীর পোস্তা কাঁচা চামড়ার আড়তে ব্যস্ততা কমেনি। ট্রাক, পিকআপ ও ভ্যানে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া আসছে, আর আড়তের শ্রমিকরা দ্রুত লবণ মেখে সংরক্ষণের কাজ করছেন। তবে পুরো বাজারজুড়ে সবচেয়ে বড় আলোচনার বিষয় চামড়ার দাম। সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় অনেক কম দামে চামড়া বিক্রি হওয়ায় মৌসুমি ও খুচরা ব্যবসায়ীরা…

