তামিলনাড়ুতে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের নিকটবর্তী দোকানগুলো দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নেওয়া অথবা বন্ধ করতে বলা হয়েছে। মঙ্গলবার জারি করা সরকারি আদেশে বলা হয়, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে…

