সামগ্রিকভাবে বাজেট ‘প্রতারণার শামিল’ : এনসিপি
শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে কিছু ইতিবাচক দিক থাকলেও সামগ্রিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ। এ সময় দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশিরসহ অন্যান্য নেতারা…

