প্রধান খবর

পিতৃহত্যায় আটক পুত্র, কুমিল্লায় মর্মান্তিক ঘটনা

কুমিল্লার বরুড়া পৌরসদরের পাঠানপাড়া গ্রামে পারিবারিক সহিংসতায় পিতার নিহত হওয়ার একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (৩০ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় নিহত ব্যক্তি আলী আকবর (৫৫) বলে নিশ্চিত হওয়া গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, তার ছেলে আবুল কালাম (৩৫) হঠাৎ ধারালো দা নিয়ে পিতার ওপর অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত…

Read More

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন। আবেদনে…

Read More

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর ফাহিমের শুনানি কাল

রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী-কে কারাগারে আটক রাখার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা ছুটিতে থাকায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাকে কারাগারে রাখার আবেদন করেন।…

Read More

গণভোটসহ ২০ অধ্যাদেশ বাতিলের মুখে

জাতীয় সংসদের বিশেষ কমিটির যাচাই-বাছাইয়ে অন্তর্বর্তী সরকারের জারি করা গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যাদেশ বাতিলের সুপারিশ আসতে যাচ্ছে। এর মধ্যে বহুল আলোচিত গণভোট অধ্যাদেশ-২০২৫সহ অন্তত ২০টি অধ্যাদেশ অনুমোদন পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছে। ফলে এসব অধ্যাদেশের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংসদীয় সূত্রে জানা গেছে, ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি…

Read More

কিবরিয়া হত্যা: দুই শুটার অস্ত্রসহ গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে জড়িত দুইজন শুটারকে গ্রেপ্তার করেছে র‍্যাব । তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। র‍্যাবের পাঠানো এক বার্তায় জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সরাসরি এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল এবং তারা শুটার হিসেবে দায়িত্ব পালন করে। বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে সংবাদ সম্মেলনের…

Read More

‘নবীন ফ্যাশন’ খুলতে আদালতের ২৪ ঘণ্টার নির্দেশ

রাজধানীর মগবাজার এলাকায় ‘নবীন ফ্যাশন’-এর একটি পাঞ্জাবির দোকান বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। একইসঙ্গে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার আওতায় জাস্টিস অব পিস…

Read More

৬ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ সৌদি প্রবাসীর

সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী ছয় মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। ভুক্তভোগী আব্দুল আলির পক্ষে তার স্ত্রী মৌসুমি আক্তার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বকেয়া বেতন ও সৌদি আরবে যাওয়ার খরচসহ প্রায় সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় ১৪ মাস…

Read More

নির্বাচনী কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম এ মামলা দায়ের করেন। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চে মামলার…

Read More

ঢাকা-৫ আসনের ফল চ্যালেঞ্জে হাইকোর্ট, ব্যালট সংরক্ষণের নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। বিএনপির প্রার্থী মো. নবী উল্লাহ নির্বাচনের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে আদালতে…

Read More

কোকোর নাম বিকৃতি অভিযোগে আমির হামজার বিরুদ্ধে মামলা

আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের এক নেতার করা মামলার মুখোমুখি হয়েছেন কুষ্টিয়া সদর–৩ আসনের ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। রোববার কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন…

Read More