প্রধান খবর

ডেস্ক রিপোর্ট

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ধানমন্ডি থেকে গ্রেপ্তার

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও আওয়ামী লীগ নেত্রী শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (০৭ এপ্রিল, ২০২৬) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজস্ব বাসভবন থেকে তাঁকে আটক করা হয়। পুলিশের ঊর্ধ্বতন সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারের পরপরই তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী,…

Read More

উত্তরবঙ্গের সরকারি হাসপাতালে জলাতঙ্ক রোগের টিকা নেই: ঝুঁকিতে জনস্বাস্থ্য

মরণঘাতী জলাতঙ্ক রোগ প্রতিরোধে অপরিহার্য অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিন (এআরভি) এবং র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন (আরআইজি) সরবরাহে দেশে চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের সরকারি হাসপাতাল ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গত কয়েক মাস ধরে এই ভ্যাকসিনের কোনো মজুত নেই। স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামে সরবরাহ না থাকায় সাধারণ রোগীদের চড়া দামে বাজার থেকে টিকা কিনে প্রাণ বাঁচাতে হচ্ছে। তদন্তে জানা…

Read More

তনু হত্যাকাণ্ড: ৩ সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ আদালতের

দীর্ঘ ১০ বছরের প্রতীক্ষা আর বিচারহীনতার গ্লানি মুছে সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী তনু হত্যার এক দশক পর তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (০৬ এপ্রিল, ২০২৬) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মুমিনুল হক এই আদেশ প্রদান করেন।…

Read More

দেশে হামের ভয়াবহ বিস্তার: ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব দিন দিন মারাত্মক আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ২ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪৬২ জন…

Read More

নাটোরের সেই শতবর্ষী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান আর নেই

এক অনন্য জীবনযুদ্ধের অবসান ঘটল। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ১২০ বছর বয়সী সেই আলোচিত ও অনুপ্রেরণাদায়ী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন শতবর্ষী এই ধর্মপ্রাণ মানুষটি। আব্দুর রহমান মোল্লা বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা…

Read More

কার্যক্রম শুরু হলে আওয়ামী লীগের রাজনীতিই করব- সাকিব

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে দেশের বাইরে অবস্থান করা সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নিরবতা ভেঙেছেন। তিনি জানিয়েছেন, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম বর্তমানে স্থগিত থাকলেও ভবিষ্যতে সুযোগ এলে তিনি পুনরায় এই দলের হয়েই রাজনীতিতে সক্রিয় হতে চান। সাকিব আল হাসান বর্তমানে ক্রিকেটে মনোনিবেশ করলেও রাজনীতির মাঠ…

Read More

অর্থ আত্মসাৎ মামলা: জামিন পেলেন গায়ক নোবেল

নানা বিতর্ক ও আইনি জটিলতায় জর্জরিত গায়ক মইনুল আহসান নোবেল ফের আইনি লড়াইয়ে স্বস্তি পেয়েছেন। অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে জামিন লাভ করেছেন তিনি। রোববার (৫ এপ্রিল) শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ প্রদান করেন। নোবেলের আইনজীবী ইমরান হোসেন জানান, গত ২ এপ্রিল শর্ত…

Read More

ইসরায়েলকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না ফ্রান্স

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ইরানের সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজের অবস্থান স্পষ্ট করল ফ্রান্স। ফরাসি সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলকে কোনো ধরনের ‘আক্রমণাত্মক অস্ত্র’ (Offensive Weapons) সরবরাহ করবে না। রোববার ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভোত্রাঁ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী তার বিবৃতিতে সরাসরি উল্লেখ করেন, “না, ফ্রান্স…

Read More

সিডনির মিন্টোতে বর্ণাঢ্য বৈশাখী উৎসবের আয়োজন

প্রশান্ত পাড়ের দেশ অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাঙালিদের হৃদয়ে বইছে উৎসবের হাওয়া। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিডনির মিন্টোতে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য বৈশাখী উৎসব। আগামী ১৪ এপ্রিল (মঙ্গলবার) ঐতিহ্যবাহী এই আয়োজনকে ঘিরে মিন্টোর স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। উৎসবের মূল কেন্দ্র হিসেবে নির্ধারিত হয়েছে…

Read More

টাইম হায়ার এডুকেশনের দৃষ্টির দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা!

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর সর্বশেষ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৬ প্রকাশিত হয় গত ২০২৫ সালের ৯ অক্টোবর। এই প্রেস্টিজিয়াস গ্লোবাল ইউনিভার্সিটি র‍্যাংকিং-এ সারা বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলের মোট ২,১৯১টি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের নাম স্থান পেয়েছে। এই তালিকায় ১০০ স্কোরের মধ্যে ৯৮.২ অর্জন করে প্রথম স্থানে রয়েছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এই তালিকায় দক্ষিণ…

Read More