প্রধান খবর

হাম উপসর্গ নিয়ে কুমিল্লায় আরও এক শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে আরশ নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ৯ মাস বয়সী আরশ সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। শনিবার রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন কক্ষে তার মৃত্যু হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর আকার ধারণ করে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শনিবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ নিয়ে কুমিল্লায় হাম উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ঢাকায় এবং অপর তিনজনের মৃত্যু হয়েছে কুমিল্লায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *