সরকারদলীয় সংসদ সদস্যদের (এমপি) নিয়ে গুরুত্বপূর্ণ সংসদীয় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, সরকারদলীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে।
সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বর্তমান রাজনৈতিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় তুলে ধরেন বলে জানা গেছে।
বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন। সংসদের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারের নীতিনির্ধারণী কর্মকাণ্ড ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ ধরনের সংসদীয় সভাকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

