প্রধান খবর

দিল্লিতে প্রশ্নফাঁস ও নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ

পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্যাপক বিক্ষোভ শুরু করেছে তরুণদের নবগঠিত দল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই বিক্ষোভে যোগ দিয়েছেন বলিউডের থ্রি ইডিয়টস সিনেমার অনুপ্রেরণা হিসেবে পরিচিত শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তাকে শিক্ষামন্ত্রী করার দাবিতে স্লোগানে মুখর হয়ে ওঠে যন্তর মন্তর এলাকা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিটসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে সিজেপির কর্মী-সমর্থকরা। এই কর্মসূচিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে দেশে ফিরছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

শনিবার যন্তর মন্তরের বিক্ষোভে যোগ দেন সোনম ওয়াংচুক। তাকে ঘিরে বিক্ষোভকারীরা স্লোগান দেন “সোনম ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করতে হবে।” তরুণদের দাবি, শিক্ষা ব্যবস্থার সংকট মোকাবিলায় ওয়াংচুকের মতো একজন সংস্কারক প্রয়োজন।

বিক্ষোভে অংশ নিয়ে ওয়াংচুক বলেন, পদত্যাগের দাবি কেবল শুরু। তার মতে, পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁস গভীরতর সমস্যার একটি লক্ষণ মাত্র। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পুরো শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার প্রয়োজন।

সমর্থকদের উদ্দেশে বক্তব্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, “বন্ধুরা, এটা এক দীর্ঘ সংগ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলার পর এক মাস পেরিয়ে গেছে; কিন্তু ব্যবস্থা নেওয়ার বদলে তারা আমাদের অ্যাকাউন্ট হ্যাক ও পোস্ট মুছে ফেলার মতো কাজে ব্যস্ত।”

দিল্লির এই বিক্ষোভ ভারতের শিক্ষা ব্যবস্থায় চলমান সংকট ও তরুণদের ক্ষোভকে আরও স্পষ্ট করে তুলেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *