রাশিয়া সফরের পর এবার চীন সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi। বুধবার (৬ মে) একটি কূটনৈতিক প্রতিনিধিদলসহ তিনি চীনের রাজধানী Beijing-এ পৌঁছান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera এ তথ্য জানিয়েছে।
সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী Wang Yi-এর সঙ্গে বৈঠকে বসেন তিনি। এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এর আগে ইরানের এ শীর্ষ কূটনীতিক পাকিস্তান, ওমান ও Russia সফর করেন। রাশিয়া সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট Vladimir Putin-এর সঙ্গে বৈঠক করেন। মস্কো সফরের ধারাবাহিকতায় এবার বেইজিং সফরকে কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অগ্রগতি এবং বিভিন্ন দেশের অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

