চট্টগ্রাম বন্দরে ডিজেলভর্তি ৫ জাহাজ, খালাসের অপেক্ষা

চট্টগ্রাম বন্দরে বর্তমানে বিপুল পরিমাণ জ্বালানি তেলবাহী জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে। প্রায় এক লাখ ৭৭ হাজার টন ডিজেল নিয়ে ৫টি জাহাজ বন্দরের বিভিন্ন স্থানে অবস্থান করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে ভিড়তে পারে, যেখানে এর খালাস কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেল খালাস শেষে লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমটি অকট্রি’ জাহাজটি একই দিন বন্দর ত্যাগ করার কথা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, বিভিন্ন সময়ে আগত জাহাজগুলো বন্দরের আলফা অ্যাংকরসহ বিভিন্ন স্থানে অবস্থান করছে এবং কিছু জাহাজ থেকে ইতোমধ্যে লাইটারিং কার্যক্রম চলছে। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনসহ বিভিন্ন দেশ থেকে এসব জাহাজ ডিজেল নিয়ে এসেছে।

এদিকে, চীন থেকে প্রায় ৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে ‘এমটি জিং টং ৯৯’ নামের আরেকটি জাহাজ ২২ এপ্রিল চট্টগ্রামে পৌঁছানোর কথা থাকলেও তা পিছিয়ে ২৪ এপ্রিল আগমনের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *