প্রধান খবর

ক্রিকেটারদের আগেই ঢাকায় পৌঁছাল পাকিস্তান দলের কোচিং স্টাফ

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের কোচিং স্টাফ। শনিবার (৭ মার্চ) দুপুরে পাঁচ সদস্যের একটি কোচিং স্টাফ দল বাংলাদেশে আসে। ক্রিকেটারদের আগেই তাদের আগমনকে ঘিরে সিরিজের প্রস্তুতি শুরু হয়েছে।

দলটির প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ কোচিং স্টাফের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সরাসরি টিম হোটেলে যান। অন্যদিকে পাকিস্তান দলের ক্রিকেটাররা আগামী ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এদিকে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। একই সময়ে পাকিস্তান দলও নিজ দেশে প্রস্তুতি ক্যাম্প চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *