বিমানে পাশের সিটে বসা নারী সহযাত্রীকে ধর্ষণের অভিযোগ : অস্ট্রেলিয়ায় ভারতীয় গ্রেপ্তার
আন্তর্জাতিক আকাশসীমায় এক নারী সহযাত্রীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (AFP)। গত সোমবার সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ার পার্থগামী ‘স্কুট এয়ারলাইনস’-এর একটি ফ্লাইটে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, ফ্লাইটটি যখন মাঝ আকাশে ছিল, তখন…

