পুতিন-আরাগচি বৈঠক: মধ্যপ্রাচ্য সংকটে ক্রেমলিনের হস্তক্ষেপ চাইছে তেহরান
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ কমাতে এবার রাশিয়ার সরাসরি হস্তক্ষেপ কামনা করছে তেহরান। ওমান ও পাকিস্তানে সংক্ষিপ্ত কিন্তু ঝটিকা সফর শেষ করে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে আজ সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠকে বসছেন তিনি। মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাতে দেশটির…

