মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প: কেঁপে উঠল বাংলাদেশও
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে আঘাত হানা ৫.০ মাত্রার একটি মাঝারি পাল্লার ভূমিকম্পে, কেঁপে উঠেছে বাংলাদেশ। রোববার (১০ মে) গভীর রাতে এই কম্পন অনুভূত হয়। বিশেষ করে বন্দরনগরী চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র ঝাঁকুনি অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ)-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্পটি…

