বিশ্বজুড়ে মেটারমহাবিপর্যয়: ফেসবুক ও ইনস্টাগ্রামের সাথে অচল হোয়াটসঅ্যাপও
সামাজিক যোগাযোগ মাধ্যমের শীর্ষ প্রতিষ্ঠান মেটার প্ল্যাটফর্মগুলোতে হঠাৎ করেই বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী জনপ্রিয় মাধ্যম ফেসবুক, ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। বিশ্বব্যাপী বিভিন্ন ওয়েবসাইটের সার্ভার ডাউন ট্র্যাক করা প্ল্যাটফর্মগুলোতে ইতিমধ্যেই ব্যবহারকারীদের অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে।…

