ঈদুল আজহায় বর্জ্য অপসারণে ডিএসসিসির সাফল্য
ঈদুল আজহা উপলক্ষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ঈদের দিন বৃহস্পতিবার থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৩৬ হাজার ৮৬ টন বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। রবিবার নগর ভবনে আয়োজিত কুরবানির পশু ও হাটের বর্জ্য অপসারণ সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য…

