প্রধান খবর

লন্ডনে ব্যাঙ্কসির নতুন চমক: নিরাপত্তার তোয়াক্কা না করেই রহস্যময় ভাস্কর্য স্থাপন

লন্ডনের প্রাণকেন্দ্রে কড়া নিরাপত্তা বলয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আঁধারে একটি রহস্যময় ভাস্কর্য স্থাপন করেছেন বিশ্বখ্যাত স্ট্রিট আর্টিস্ট ব্যাঙ্কসি। বুধবার ভোরের দিকে ওয়েস্টমিনস্টারের সেন্ট জেমস এলাকার ওয়াটারলু প্লেসে এই শিল্পকর্মটি দৃশ্যমান হয়। অত্যন্ত সুরক্ষিত এই এলাকায় কীভাবে এই বিশাল ভাস্কর্যটি বসানো হলো, তা নিয়ে বর্তমানে পুরো ব্রিটেনে ব্যাপক আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছে। স্থাপিত এই ভাস্কর্যটিতে…

Read More

    হামের প্রাদুর্ভাবে আরও ৪ শিশুর মৃত্যু

    দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে অসুস্থ হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৮৫ জন শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে…

    Read More

    ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির মরদেহ উদ্ধার

    যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার দুই সপ্তাহ পর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ শুক্রবার বৃষ্টির ভাইকে ফোন করে মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে একই এলাকা থেকে তার সহপাঠী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। এই মর্মান্তিক ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহ নামে এক মার্কিন নাগরিককে সন্দেহভাজন…

    Read More

    অক্ষয়ের রাজকীয় প্রত্যাবর্তন: ১৩ দিনেই ২০০ কোটির মাইলফলকে ‘ভূত বাংলা’

    বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের বৃহস্পতি এখন তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষিত হরর-কমেডি চলচ্চিত্র ‘ভূত বাংলা’ বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করছে। মুক্তির মাত্র ১৩তম দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে। সাম্প্রতিক সময়ে অক্ষয়ের বেশ কিছু সিনেমা প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও ‘ভূত বাংলা’র এই জয়জয়কার তার ক্যারিয়ারে এক শক্তিশালী…

    Read More

    ইতালিতে ছোট ভাইকে হত্যা: ভিডিও কলে মরদেহ দেখাল বড় ভাই

    ইতালির লেইজ শহরে বড় ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন ছোট ভাই। পারিবারিক কলহের জেরে বড় ভাই হুমায়ুন ফকির তার আপন ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। নৃশংস এই ঘটনার পর বড় ভাই ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত পরিবারের সদস্যদের রক্তাত্ত মরদেহ দেখান এবং হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। নিহত নয়ন ফকির…

    Read More

    ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ : আদালত

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক ঐতিহাসিক রায়ে ইউএস ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জুলিয়া কোবিক জানান, নির্দিষ্ট দেশের নাগরিকদের জাতীয়তাকে নেতিবাচক সূচক হিসেবে গণ্য করে তাদের আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা যুক্তরাষ্ট্রের বিদ্যমান অভিবাসন ও জাতীয়তা আইনের সরাসরি লঙ্ঘন। ২০২৫ সালের নভেম্বরে ট্রাম্প প্রশাসন ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে বিশ্বের ৩৯টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে এসব…

    Read More

    মহান মে দিবস আজ

    আজ মহান মে দিবস। বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য রক্তঝরা সংগ্রামের স্মৃতিবিজড়িত এই দিনটি বাংলাদেশসহ সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ বছরের দিবসটির প্রতিপাদ্য হলো ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।  দিবসটি উপলক্ষে দেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী প্রদান করেছেন এবং সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।…

    Read More

    সৌদিতে হজ পালনের সময় আরও এক বাংলাদেশির মৃত্যু

    সৌদি আরবে পবিত্র হজ পালনরত অবস্থায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম শামসুল আলম (৬৩)। তিনি গত ২৮ এপ্রিল স্থানীয় সময় রাত ৮টায় ইন্তেকাল করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মৃত শামসুল আলম রংপুর মহানগরের কোতোয়ালী থানার ভোগিবালাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। তার পারিবারিক…

    Read More

    হাওরে অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান, বিপাকে কৃষক

    হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় চলতি বোরো মৌসুমে কৃষকরা ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে গুরুতর সংকটে পড়েছেন। টানা বর্ষণ, বজ্রবৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে হাওরাঞ্চলের বিস্তীর্ণ জমির পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে। একই সঙ্গে ধান কাটার শ্রমিক সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, এ মৌসুমে প্রায় ১৪ হাজার ৫৬০ হেক্টর জমিতে বোরো…

    Read More

    সড়কে মৃত্যুর মিছিল: প্রতি হাজার কিলোমিটারে ঝরছে ৬৭ প্রাণ

    বাংলাদেশে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এশিয়ান ট্রান্সপোর্ট অবজারভেটরির সাম্প্রতিক প্রতিবেদনে। তথ্যমতে, দেশে প্রতি বছর সড়কপথে প্রতি এক হাজার কিলোমিটারে গড়ে ৬৭ জন মানুষ প্রাণ হারাচ্ছেন। বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়। সভায় উপস্থাপিত মূল প্রবন্ধে জানানো হয়, বাংলাদেশে প্রায় ৮২ শতাংশ…

    Read More