প্রধান খবর

বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য করমুক্ত সহায়ক সরঞ্জামের প্রস্তাব

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও প্রতিবন্ধীদের জন্য গুরুত্বপূর্ণ সুবিধা ঘোষণা করা হয়েছে। তাদের স্বাধীন চলাচল ও জীবনযাত্রার মান উন্নয়নে ২১ ধরনের সহায়ক সরঞ্জাম আমদানিতে সব ধরনের কর অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন। তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য নির্ধারিত বিভিন্ন স্পেশাল অ্যাসিসটিভ ডিভাইস আমদানিতে সম্পূর্ণ কর ছাড় দেওয়া হবে।

প্রস্তাব অনুযায়ী, এসব সহায়ক সরঞ্জামের ওপর আরোপিত আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর সম্পূর্ণভাবে মওকুফ করা হবে। সরকারের এই উদ্যোগ বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রয়োজনীয় সরঞ্জাম সহজলভ্য ও তুলনামূলক কম খরচে পাওয়ার সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *