প্রধান খবর

৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২,৩৮৫

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১২ হাজার ৩৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার দুপুরে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

ফল প্রকাশসংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী ৯ এপ্রিল।

উল্লেখ্য, ১ হাজার ৭৫৫টি ক্যাডার এবং ৩৮৫টি নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষ্যে গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।

গত ৩০ জানুয়ারি ঢাকা ও দেশের আরও সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *