প্রধান খবর

প্রকৌশলীদের মূল্যায়নের আহ্বান ইঞ্জি. বকুলের

সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেছেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনের প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে প্রকৌশলীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত “ইঞ্জিনিয়ার্স ডে” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইঞ্জি. বকুল উল্লেখ করেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন সব ক্ষেত্রেই প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি বলেন, বিভিন্ন কারিগরি মন্ত্রণালয় ও দপ্তরে দক্ষ প্রকৌশলীদের নেতৃত্ব নিশ্চিত করা প্রয়োজন। বিমান, রেল, বিদ্যুৎ, শিল্প ও এলজিইডিসহ প্রতিটি উন্নয়ন খাতে পেশাদার প্রকৌশলীদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে নীতিনির্ধারণী পর্যায়েও প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধির দাবি তোলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও পেশাজীবী নেতারা। অনুষ্ঠানে প্রকৌশলীদের গৌরবময় অবদানের ওপর একটি ভিডিও প্রেজেন্টেশনও প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *