প্রধান খবর

দেশে ফিরলেন লিবিয়ায় আটক ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) ভোরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফিরে স্বজনদের সঙ্গে মিলিত হতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেন।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনে লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, স্থানীয় প্রশাসন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে পুরো কার্যক্রমটি সম্পন্ন করা হয়।

এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে থাকা আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। দূতাবাস সূত্রে জানা গেছে, আগামী ১৮ মে গানফুদা এবং ২৪ মে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আরও প্রায় ৩৫০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *