জুনের মধ্যে চালু হবে ‘হেলথ কার্ড’ কর্মসূচি

স্বাস্থ্যখাতের সেবা আরও সহজলভ্য করতে আগামী জুন মাসের মধ্যে ‘হেলথ কার্ড’ চালুর ঘোষণা দিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি জানিয়েছেন, নতুন অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

মঙ্গলবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ চত্বরে নববর্ষ উপলক্ষে আয়োজিত লোকজ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জনগণের কল্যাণে কৃষি, সামাজিক নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেবাগুলোকে আরও কার্যকর করতে সরকার কাজ করছে।

মন্ত্রী আরও বলেন, তারেক রহমান-এর নেতৃত্বে সারাদেশে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শিশুদের হামের টিকা ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান কার্যক্রম চালু হবে। ইতোমধ্যে সংক্রমণ ও মৃত্যুহার কমেছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এর আগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এবং পরে দিনব্যাপী লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *