প্রধান খবর

ঈদের দ্বিতীয় দিনেও ঢাকাছাড়া মানুষের ভিড়

পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন শুক্রবারও রাজধানী ঢাকা ছাড়ছে মানুষ। সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনাল, কাউন্টার এবং সড়কের মোড়ে যাত্রীদের ভিড় চোখে পড়েছে। যারা কাজের ব্যস্ততা বা ছুটির সীমাবদ্ধতার কারণে ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তারা এখন প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের পথে রওনা হচ্ছেন।

যাত্রীরা জানান, সড়কে যানজট কম থাকায় স্বস্তিতে ভ্রমণ করতে পারছেন। অনেকে আবার ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সঙ্গে সময় কাটিয়ে দ্বিতীয় দিনে আত্মীয়স্বজনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করছেন।

নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। পরিবহন শ্রমিকরা বলছেন, দ্বিতীয় দিনের যাত্রীচাপও ঈদের আগের দিনের মতোই ব্যস্ততা তৈরি করেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *