প্রধান খবর

যুদ্ধবিরতি নয়, যুদ্ধের পূর্ণ সমাপ্তি চায় ইরান: আরাগচি

যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের পূর্ণাঙ্গ সমাপ্তিই চায় ইরান- এমন স্পষ্ট বার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, যেকোনও সমাধানে ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণ থাকতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা চলছে না বলেও জোর দিয়ে জানিয়েছেন তিনি। আব্বাস আরাগচি বলেছেন, ইরান যুদ্ধবিরতি চায় না; বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ…

Read More

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনড় অবস্থানে ফিফা সভাপতি

মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির কারণে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে রয়েছে ধোঁয়াশা । যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাদের অংশগ্রহণের বিষয়ে নিজের দৃঢ় অবস্থানের কথাই জানালেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মেক্সিকান একটি টেলিভিশন চ্যানেলে তিনি বলেন, ‘আমরা চাই ইরান খেলুক এবং ইরান বিশ্বকাপ খেলবে। এখানে বি, সি বা ডি বলে কোনো বিকল্প পরিকল্পনা…

Read More

ইরানে ৯০৭ কেজি ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ফেলল যুক্তরাষ্ট্র

ইরানে একটি বিশাল বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এটি মঙ্গলবার ভোরে ইসফাহান শহরে ঘটেছে। ফুটেজে ধারাবাহিক বিস্ফোরণ দেখা যায়, যার পরপরই বিশাল অগ্নিকাণ্ডে ভোরের আকাশ কমলা আভায় আলোকিত হয়ে ওঠে। ট্রাম্প ভিডিওটির কোনো প্রেক্ষাপট দেননি, তবে বিভিন্ন সংবাদমাধ্যম দাবি করেছে যে এটি ইসফাহানে একটি বড় অস্ত্রাগার লক্ষ্য করে যুক্তরাষ্ট্র…

Read More

ইরানের তেলক্ষেত্র ও পানি শোধনাগার উড়িয়ে দেয়ার হুমকি ট্রাম্পের

ইরানে চলমান যুদ্ধের মধ্যে দেশটিকে নিয়ে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনও সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এমনকি পানি শোধনাগার পর্যন্ত ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছেন তিনি। এই মন্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা ও মানবিক বিপর্যয়ের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য…

Read More

ইরান যুদ্ধ: এক মাসে তেলের দাম বাড়ল রেকর্ড ৫৯ শতাংশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। ইরানকে ঘিরে সংঘাতের মধ্যে এবার লোহিত সাগর পর্যন্ত উত্তেজনা বিস্তৃত হওয়ায় তেলের দাম বাড়ছে রেকর্ড গতিতে। সংঘাত শুরুর পর মাত্র এক মাসে তেলের দাম বেড়েছে রেকর্ড ৫৯ শতাংশ। ব্রেন্ট ক্রুডের দামে এই নজিরবিহীন উল্লম্ফন বিশ্ব অর্থনীতির জন্য হয়ে উঠছে বড় সতর্কবার্তা। বার্তাসংস্থা…

Read More

যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় বসাতে কাজ করবে পাকিস্তান: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে তার দেশ ইতিবাচক ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে ইসলামাবাদ। রোববার এক বিবৃতিতে এ কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। জানান, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ক্রমে বাড়তে থাকা আঞ্চলিক সংকট নিয়ে কথা বলেছেন তারা। তিনি আরও…

Read More

পারমাণবিক অস্ত্র না ছাড়লে ইরান নামে দেশই থাকবে না: ট্রাম্প

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও কঠোর করে তুলে ধরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ না করলে ইরানের অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে যুদ্ধ, কূটনীতি ও সম্ভাব্য সমঝোতা নিয়েও একাধিক মন্তব্য করেছেন মার্কিন রিপাবিলিকান এই প্রেসিডেন্ট। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা না ছাড়ে, তাহলে…

Read More

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, গতকাল শনিবার সরকারি সফরে যুক্তরাষ্ট্র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ এবং সিনেট…

Read More

বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ অঙ্গরাজ্যে ৩০০০ স্থানে ঝড়ো লাখো মানুষ

যুক্তরাষ্ট্রজুড়ে নজিরবিহীন প্রতিবাদ-বিক্ষোভের ঢেউ উঠেছে ‘নো কিংস’ আন্দোলন ঘিরে। রাজধানী ওয়াশিংটন থেকে লস অ্যাঞ্জেলেস, মিনেসোটা থেকে নিউইয়র্ক-সব অঙ্গরাজ্যেই হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদকারীরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ক্ষমতার সীমা লঙ্ঘন করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন-বিশেষ করে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ এবং সামরিক পদক্ষেপগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে। এতে…

Read More

কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর ব্যাপক ক্ষতি হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া ঘন ঘন হামলার সাইরেন বাজায় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সংবাদমাধ্যমগুলো বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন…

Read More