খানজাহান আলী মাজারের দীঘির কুমির স্থানান্তরে আসছে বিশেষজ্ঞ দল
বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে বুধবার (৩ জুন) খুলনা থেকে একটি বিশেষজ্ঞ দল বাগেরহাটে পৌঁছানোর কথা রয়েছে। দলটি কুমিরটির আচরণ, অবস্থান এবং নিরাপদে স্থানান্তরের উপায় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় কারিগরি সিদ্ধান্ত গ্রহণ করবে। মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় কুমিরটিকে…

