চিড়িয়াখানায় চরম অবহেলায় আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’
কোরবানির ঈদ মৌসুমে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিশ্ব গণমাধ্যমের শিরোনামে এসে তুমুল আলোড়ন তৈরি করেছিল অ্যালবিনো জাতের একটি বিরল মহিষ। মার্কিন প্রেসিডেন্টের আদলে সোনালি পশম আর বিশেষ অবয়বের কারণে খামারিরা ভালোবেসে এর নাম রেখেছিলেন ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবিক্রীত থেকে যাওয়া এই মহিষটির বর্তমান ঠিকানা হয়েছে জাতীয় চিড়িয়াখানা। কিন্তু সেখানে যাওয়ার মাত্র…

