লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের স্বপ্ন আবারও পর্যবসিত হলো বিষাদে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে পশ্চিমে অবস্থিত জুওয়ারায় গত কয়েক দিনে এক বাংলাদেশি নাগরিকসহ অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর নিথর দেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটির দেওয়া তথ্যমতে, রাজধানী থেকে প্রায় ১১৭ কিলোমিটার পশ্চিমে অবস্থিত…

