গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজী মাজার বস্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। একই সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় হাজী মাজার বস্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, ভোরে যৌথবাহিনীর দুটি পৃথক দল টঙ্গীর দুই বস্তিতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে বস্তির বিভিন্ন কক্ষ থেকে এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা, দেশীয় অস্ত্র এবং তিনটি হাতবোমা উদ্ধার করা হয়। এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।
অভিযান শেষে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এলেও বস্তিগুলোতে অপরাধচক্রের সক্রিয়তা নিয়ে নতুন করে উদ্বেগও দেখা দিয়েছে।

