প্রধান খবর

International Desk

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত ‘রেসিপ্রোক্যাল ট্রেড এগ্রিমেন্ট’ বাতিলের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় স্বার্থবিরোধী অভিযোগ তুলে এই চুক্তির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ জানান। সোমবার (৬ এপ্রিল) নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমবেত হন বিক্ষোভকারীরা। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী শহীদুল…

Read More

বিএনপি ‘১৮০ ডিগ্রি পল্টি’ দিয়েছে শিশির মনিরের অভিযোগ

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের পূর্বঘোষিত অবস্থান থেকে সম্পূর্ণ সরে গেছে। তিনি বলেন, জুলাই সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এখন দলটি ‘১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি’ মেরেছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব বক্তব্য দেন। ‘গণভোটের রায় বাস্তবায়নে…

Read More

নারায়ণগঞ্জে নতুন স্টার সিনেপ্লেক্সের যাত্রা শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স-এর নতুন শাখা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। আগামী ৭ এপ্রিল নারায়ণগঞ্জ-এ যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক এই সিনেমা হল, যা সিনেমাপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা বয়ে আনবে। ঈদুল ফিতরকে কেন্দ্র করে শাখাটি চালুর পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে যায়। এতে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ। নতুন তারিখ ঘোষণার…

Read More

বিয়েতে ব্যতিক্রম উপহার হিসেবে ২ লিটার অকটেন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এক ব্যতিক্রমী ঘটনার সৃষ্টি হয়েছে। প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়ে স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন এক যুবক। সোমবার (৬ এপ্রিল) উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলী গ্রামে প্রবাসী আতিকুর রহমান লিটন-এর বিয়ের অনুষ্ঠানে তার বন্ধু মাসুম আহমদ এই ভিন্নধর্মী উপহার প্রদান করেন। উপহার হিসেবে দেওয়া হয় ২ লিটার অকটেন,…

Read More

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়সম্বলিত ৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত মোট অর্থের মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ব্যয় হবে ৯২ কোটি ৫৯ লাখ টাকা। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক…

Read More

ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

ঢাকার সাভারের আমিনবাজারে ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান। তিনি জানিয়েছেন, সরকারি জমি দখল বা প্রতারণার মাধ্যমে আত্মসাতের চেষ্টা করলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভূমিদস্যুরা রাষ্ট্র ও সমাজের জন্য হুমকি। নিজেদের স্বার্থ হাসিলে তারা বিভিন্ন অনিয়ম ও বেআইনি…

Read More

সুপ্রিম কোর্ট সচিবালয় ইস্যুতে জুডিসিয়াল সার্ভিসের প্রতিবাদ

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়ক এক সংবাদকে ‘অসম্পূর্ণ ও বাস্তবতাবিবর্জিত’ উল্লেখ করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মোস্তাফিকুর রহমান এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন। বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে বিচারকদের মধ্যে কোনো ধরনের বিভক্তি নেই। বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ও আর্থিক…

Read More

জ্বালানি সংকটে ইসলামপুরে সড়ক অবরোধ

জামালপুরের ইসলামপুরে জ্বালানি তেল না পাওয়াকে কেন্দ্র করে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে এ অবরোধ সৃষ্টি হলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রির খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ভোর থেকেই বিপুল সংখ্যক…

Read More

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য অধ্যাপক নুরুল ইসলামের যোগদান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। ১ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক নুরুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক। এর আগে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ১৬ মার্চ তার নিয়োগের ঘোষণা দেন এবং…

Read More

সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী শান্তিনগর এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায়…

Read More