প্রধান খবর

পুরান ঢাকার সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ইশরাক হোসেনের

পুরান ঢাকার দীর্ঘদিনের গ্যাস সংকট, জলাবদ্ধতা, ভাঙা রাস্তা, দূষণ ও তীব্র ট্রাফিক জ্যামের মতো জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

তাঁর বক্তব্যে উঠে আসে, উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই পুরান ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক নগরীতে রূপান্তর করা সম্ভব। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর সুরিটোলা স্কুলের সামনে দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন জানান, জনগণ এখন অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তাঁর ভাষায়, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে মানুষ প্রস্তুত। তিনি আরও বলেন, সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে তারা ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *