দেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স এক্সিকিউটিভ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির সিকিউরিটি অ্যাডমিন বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬।
পদের বিবরণ
- পদের নাম: এক্সিকিউটিভ
- বিভাগ: সিকিউরিটি অ্যাডমিন
- পদসংখ্যা: ৩টি
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিস
- কর্মস্থল: ঢাকা (উত্তরা)
যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটারে মাইক্রোসফট এক্সেল ও পাওয়ারপয়েন্টে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। ইংরেজি ও বাংলায় (কথ্য ও লিখিত) সাবলীল হতে হবে। ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হলেও ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। কেবল পুরুষ প্রার্থীরা আবেদনযোগ্য। বয়সসীমা নির্ধারিত নয়।
বেতন ও সুযোগ-সুবিধা
অভিজ্ঞতা ছাড়াই ইউএস-বাংলা এয়ারলাইন্সে এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বেতন ৩৫,০০০ টাকা, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

