ওমরাহ করতে গিয়ে অভিনেত্রীর মৃত্যু
ওমরাহ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া কেসুমা। গত ১৪ জানুয়ারি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের জেদ্দায় পৌঁছানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরদিন ১৫ জানুয়ারি সকাল ৮টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৯ বছর। অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ড. মুহাম্মদ কামারুল কাবিলান আবদুল্লাহ।…

