প্রধান খবর

লেবাননে হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী নিহত

লেবাননে সংঘাতের মধ্যে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহত ওই শান্তিরক্ষী ইন্দোনেশিয়ার নাগরিক। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি কঠোর তদন্তের দাবি জানিয়েছে জাকার্তা। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, লেবাননে হামলায় নিহত এক জাতিসংঘ শান্তিরক্ষী ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।…

Read More

ইসরায়েলি হামলায় লেবাননে তিন সাংবাদিক নিহত

ইসরায়েলি হামলায় লেবাননে প্রাণ হারিয়েছেন তিন সাংবাদিক। একটি গাড়িকে লক্ষ্য করে চালানো এই হামলায় ওই তিন সাংবাদিক নিহত হন। তাদের মধ্যে একজন হিজবুল্লাহ-ঘনিষ্ঠ টেলিভিশনের প্রতিবেদক। একই হামলায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারিয়েছেন এক নারী সাংবাদিক। এ ঘটনায় যুদ্ধের মধ্যেও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যম সিএনএন বলছে, লেবাননে ইসরায়েলের হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছেন।…

Read More

কুয়েতে বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে ভয়াবহ আগুন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। অবকাঠামোর ব্যাপক ক্ষতি হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এছাড়া ঘন ঘন হামলার সাইরেন বাজায় পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। সংবাদমাধ্যমগুলো বলছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন…

Read More

লেবাননে সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

দক্ষিণ লেবাননে চলমান সংঘাত আরও তীব্র হওয়ার মধ্যেই এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিন সেনা। সীমান্ত এলাকায় ‘বাফার জোন’ তৈরির লক্ষ্যে ইসরায়েলের স্থল অভিযান সম্প্রসারণের মধ্যেই এই প্রাণহানির ঘটনা ঘটল। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে ইসরায়েলের সামরিক…

Read More

ইরানি ড্রোন হামলায় অকার্যকর কুয়েত বিমানবন্দরের রাডার, ফ্লাইট চলাচলে বড় ধরনের বিঘ্ন

ইরান থেকে নিক্ষিপ্ত ধারাবাহিক ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে বিমানবন্দরের বিভিন্ন অংশে ইরানের বেশ কয়েকটি ড্রোন আঘাত হানে, এতে বিভিন্ন স্থানে আগুন ধরে যায় এবং রাডার সিস্টেম মারাত্মকভাবে…

Read More

বুর্জ খলিফায় বজ্রপাত, ঝড়-বৃষ্টির রাতে ভাইরাল হলো বজ্রপাতের দৃশ্য

সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক রাজধানী দুবাইয়ে গতকাল শুক্রবার রাতে প্রবল ঝড়-বৃষ্টি হয়। সেই সময় বজ্রপাত আঘাত হানে বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর। বজ্রপাতের তীব্রতা ছিল চোখে পড়ার মতো, তবে ভবনটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বজ্রপাতের মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা দ্রুতই ভাইরাল হয়ে যায়। দুবাই ছাড়াও আবুধাবি, শারজাহসহ দেশের…

Read More

ইরানের ফাতাহ-২ হাইপারসনিক মিসাইল!

ইরান সম্প্রতি তাদের নিজস্ব প্রযুক্তির তৈরি অত্যাধুনিক হাইপারসনিক গতির ফাতাহ–২ ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত নিউজ এজেন্সির দেয়া তথ্যমতে, এটি বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় দ্বিতীয় ধাপের ইঞ্জিন ইগনিশনের মাধ্যমে কৌশল পরিবর্তন করতে এবং প্রয়োজনে গতিপথ পরিবর্তন করতে পারে। ইরানের ফাত্তাহ–২ (Fattah-2) হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ রেঞ্জ প্রায় ১,৫০০ কিলোমিটার হতে পারে। এটি আসলে একটি হাইপারসনিক…

Read More

ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি চূড়ান্ত করল তুরস্ক!

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ মার্চ বুধবার যুক্তরাজ্য এবং তুরস্ক একটি মাল্টি-বিলিয়ন পাউন্ড মূল্যের ২০টি ইউরোফাইটার টাইফুন (ইএফ-২০০০) মাল্টিরোল যুদ্ধবিমান রপ্তানির চুক্তি চূড়ান্ত করেছে, যা তাদের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করবে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে দেশ দুটির মধ্যে ৮ বিলিয়ন পাউন্ড (১০.৭৩ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের এই যুদ্ধবিমান ক্রয়ের প্রাথমিক চুক্তি হয়েছিল। যুক্তরাজ্যের প্রতিরক্ষা…

Read More

সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ইরানের আধা–সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় সুলতান আমির ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম উল্লেখ করেছে। তাসনিম, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত,…

Read More