প্রধান খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে সরকারি-বেসরকারি অফিস

জ্বালানি সংকটের প্রেক্ষিতে সব সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার থেকে নতুন সূচিতে চলবে অফিস। উপসচিব ফরিদা ইয়াসমিনের সই করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া শুক্র ও শনিবার (২ দিন) সাপ্তাহিক ছুটি থাকবে।…

Read More

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান, তেহরানের পাল্টা সতর্কবার্তা

হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন, ইরান তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। তেহরান বলছে, এমন হুমকি যুক্তরাষ্ট্রের ‘অসহায় ও দিশেহারা’ অবস্থারই প্রতিফলন। ইরানের কেন্দ্রীয় সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যকে তীব্র ভাষায় নাকচ করে জানায়, হুমকি দিয়ে ইরানকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করা যাবে না। শনিবার ট্রাম্প…

Read More

হাতিয়ার নৌ-যান সংকট নিরসনে ঈদুল আজহার আগেই নতুন ফেরি 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দীর্ঘদিনের নৌ-যান ও ফেরি সংকট সমাধানে সরকার সক্রিয় উদ্যোগ নিয়েছে। পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে শনিবার দুপুরে হাতিয়ার চেয়ারম্যান ঘাট ও নলচিরা ঘাট পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদুল আজহার আগেই একটি নতুন ফেরি যুক্ত করার চেষ্টা চলছে, যাতে দ্বীপবাসীর যাতায়াত আরও সহজ ও নিরাপদ হয়। প্রতিমন্ত্রী…

Read More

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চায় ট্রাম্প প্রশাসন

২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালেই এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করল ট্রাম্প প্রশাসন। গত শুক্রবার প্রকাশিত এই বাজেট প্রস্তাব গত বছরের সরকারি প্রতিরক্ষা ব্যয়ের তুলনায় ৪০ শতাংশেরও বেশি। এতে গোলাবারুদের মজুত…

Read More

মালয়েশিয়া থেকে এসেছে ৩৪ হাজার টন ডিজেল

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামের বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ। শনিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জাহাজটি শুক্রবার দিবাগত রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে পৌঁছেছে। জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এর…

Read More

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ থেকে জোনায়েদ সাকীর পদত্যাগ

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকী। নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু। শনিবার দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকী জানান, দল থেকে পদত্যাগ করেননি, বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই তিনি এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছাড়লেও…

Read More

সংবিধান সংস্কার ও গণভোটের দাবিতে রাজপথে ১১ দলীয় ঐক্য জোট

সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট। শনিবার বিকেল ৫টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি অভিযোগ করেন সরকারি দল…

Read More

ইরানের স্বাস্থ্য খাত ধ্বংসে মেতেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট স্থাপনাগুলোকে বিশেষভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরানের পাস্তুর ইনস্টিটিউটসহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে হামলার বিষয়ে আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পেজেশকিয়ান লিখেছেন, ‘হাসপাতাল, ওষুধ কোম্পানি এবং একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র হিসেবে পাস্তুর ইনস্টিটিউটে হামলা চালানোর অর্থ কী? একজন…

Read More

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারী চালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম ফিরোজ আহমেদ (৫০) বলে জানা গেলেও যাত্রীর পরিচয় শনাক্ত হয়নি। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে…

Read More

ভোলায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সঞ্চালন লাইনের জরুরি মেরামত

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে আজ শনিবার (৪ এপ্রিল) ভোলার বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত থাকবে। শুক্রবার রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলা অফিস থেকে পাঠানো এক নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নোটিশে জানানো হয়, ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় ও নবীপুর এলাকায় সকাল ৯টা…

Read More