প্রধান খবর

ঈদুল ফিতরের কেন্দ্রীয় জামাত আগারগাঁওয়ে সকাল ৮টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজনের প্রস্তুতি চূড়ান্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। আগারগাঁওয়ের চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে এ বছরের কেন্দ্রীয় জামাত। রোববার ডিএনসিসির কনফারেন্স রুমে আয়োজিত প্রস্তুতি সভায় সময়সূচি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো….

Read More

৬ মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ সৌদি প্রবাসীর

সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী ছয় মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ করেছেন। ভুক্তভোগী আব্দুল আলির পক্ষে তার স্ত্রী মৌসুমি আক্তার জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে বকেয়া বেতন ও সৌদি আরবে যাওয়ার খরচসহ প্রায় সাড়ে চার লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, প্রায় ১৪ মাস…

Read More

নেতানিয়াহুর মৃত্যু নিয়ে নতুন গুঞ্জন, কোথায় তিনি?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে আবারও মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি দেশটির একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক তার অনুপস্থিতিতেই অনুষ্ঠিত হওয়ায় এ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জর্ডানভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা পরিস্থিতি পর্যালোচনা করতে নিয়মিত এ বৈঠকের আয়োজন করা হয়েছিল।…

Read More

মস্কো-তেহরান সামরিক সহযোগিতা আরও গভীর হচ্ছে বলে সতর্কতা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে এবং সেই ড্রোনই এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে। সিএনএন-এ প্রচারিত এক সাক্ষাৎকারের অংশে তিনি বলেন, এটি “শতভাগ সত্য” ইরানি বাহিনী মার্কিন ঘাঁটিতে হামলার জন্য রাশিয়া-নির্মিত শাহেদ ব্যবহার করেছে। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে, বিশেষ…

Read More

সংবিধান সংস্কার না হলে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

রোববার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। আগামী ২৮ মার্চ বৈঠক করে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে, এরপর ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবে এই জোট। শনিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব জানান কমিটির সমন্বয়ক ও…

Read More

জামালপুরে পাম্পে তেল সংকটে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ

জামালপুরের বকশীগঞ্জে পাম্পে তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকরা। এতে প্রায় আধাঘণ্টা বকশীগঞ্জ-জামালপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শনিবার দুপুরে উপজেলার মেসার্স পরেশ চন্দ্র সাহা ফুয়েল স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।  সকাল থেকেই মোটরসাইকেল চালকরা তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পেয়ে…

Read More

দেশে আবার কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। শনিবার সকাল ১০টা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয়…

Read More

যে কারণে ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময়ে স্মৃতিসৌধের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুধুমাত্র প্রস্তুতিমূলক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ…

Read More

১৬ মার্চ থেকে দেশব্যাপী ২০ হাজার কিমি খাল-নদী খনন কর্মসূচি

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায়…

Read More

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল ঢাকা রেলওয়ে স্টেশনে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও শনিবার সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়েছে। কেউ পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন, আবার কেউ আগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠাতে স্টেশনে ছুটে এসেছেন। গত ১৩ মার্চ থেকে বিশেষ ব্যবস্থায় ঈদযাত্রার ট্রেন চলাচল শুরু হয়েছে,…

Read More