প্রধান খবর

Prime Desk

যে কারণে ২৩-২৫ মার্চ স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময়ে স্মৃতিসৌধের অভ্যন্তরীণ সব কার্যক্রম শুধুমাত্র প্রস্তুতিমূলক কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এছাড়া ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ…

Read More

১৬ মার্চ থেকে দেশব্যাপী ২০ হাজার কিমি খাল-নদী খনন কর্মসূচি

বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখননের বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে পাঠানো এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায়…

Read More

ওমান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের: নিরাপত্তা ঝুঁকি বাড়ায় সরকারি কর্মীদের তাগিদ

নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ওমান থেকে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। শুক্রবার গভীর রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘অত্যাবশ্যক নয় এমন মার্কিন সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের’ অবিলম্বে ওমান ত্যাগ করতে বলা হয়েছে। ওমানের জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা এখনও লেভেল-৩ পর্যায়ে…

Read More

ইরানের খারগ দ্বীপে মার্কিন হামলা

ইরানের গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল খারগ দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালির কাছে অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র, যেখানে দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০-৯৫ শতাংশ বিশ্ববাজারে পাঠানো হয়। ফলে এই হামলার প্রভাব শুধু ইরানের জন্য নয়, বরং বৈশ্বিক তেলবাজারের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেনাবাহিনীর…

Read More

ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল ঢাকা রেলওয়ে স্টেশনে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও শনিবার সকাল থেকেই ঢাকা রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় চোখে পড়েছে। কেউ পরিবার-পরিজন নিয়ে যাচ্ছেন, আবার কেউ আগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠাতে স্টেশনে ছুটে এসেছেন। গত ১৩ মার্চ থেকে বিশেষ ব্যবস্থায় ঈদযাত্রার ট্রেন চলাচল শুরু হয়েছে,…

Read More

ঈদ পরবর্তী ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলবে ২৪ মার্চের টিকিট

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে শনিবার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে। আজ দেওয়া হচ্ছে আগামী ২৪ মার্চের আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট। বরাবরের মতো এবারও সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে এবং যাত্রীদের সুবিধার্থে সব টিকিটই অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৮টা থেকে রেলওয়ের…

Read More

কুড়িলে নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজধানীর কুড়িলের নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৯টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ব্রিজের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে, যা দেখে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশপাশের এলাকাতেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন…

Read More

আগামী পাঁচ দিন দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা

পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টির এই প্রবণতা পাঁচ দিনই অব্যাহত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করেছে। প্রথম দিনে রংপুর,…

Read More

রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসনের দাবি ‘জুলাই ঐক্য’র

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সংবিধানের ৫২ অনুচ্ছেদ অনুযায়ী গুরুতর অসদাচরণ ও সংবিধান লঙ্ঘনের দায়ে অভিশংসন (ইমপিচমেন্ট) করে পদ থেকে অপসারণ এবং গণহত্যার সহযোগী হিসেবে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই ঐক্যের সংগঠক…

Read More

রামপালে দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন, জানাজায় হাজারো মানুষের অংশগ্রহণ

বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর মোংলা উপজেলা পরিষদ মাঠে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ৯ সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় কয়েক হাজার মানুষ অংশ নেন, শোকের ভারে কানায় কানায় ভরে ওঠে পুরো মাঠ। জানাজায় উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ…

Read More