প্রধান খবর

সালমানের ‘মাতৃভূমি’ মুক্তি পিছালো

বলিউড অভিনেতা Salman Khan অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তি স্থগিত করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আর মুক্তি পাচ্ছে না বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা।

জানা গেছে, সিনেমাটির পূর্বের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’, যা পরবর্তীতে পরিবর্তন করে ‘মাতৃভূমি’ রাখা হয়। নাম পরিবর্তনের কারণে গল্প ও উপস্থাপনায় কিছু সংশোধন প্রয়োজন হওয়ায় নতুন করে শুটিং চলছে। এই অতিরিক্ত কাজের জন্যই মুক্তির সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সিনেমাটি আগামী আগস্টে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেতে পারে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান Salman Khan Films। নির্মাতা Apoorva Lakhia জানিয়েছেন, ২০২০ সালের Galwan Valley সংঘর্ষের ঘটনাকে ভিত্তি করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র। এতে সালমান খানকে কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন Chitrangda Singh, Abhilash Chaudhary এবং Ankur Bhatia।

অন্যদিকে, সালমান খান শিগগিরই নতুন সিনেমা ‘এসভিসি৬৩’-এর কাজ শুরু করতে যাচ্ছেন। দক্ষিণী নির্মাতা Vamshi Paidipally পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে থাকছেন Nayanthara। প্রযোজনা করছে Dil Raju-এর প্রতিষ্ঠান। ২০২৭ সালের ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ সালমান খানকে দেখা গেছে ‘সিকান্দার’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন Rashmika Mandanna।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *