তিনি জানান, ঘটনাটির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তাজনিত কারণে জরুরি বিভাগে নতুন রোগী নেওয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে স্বাভাবিক চিকিৎসা সেবা চালু নেই।
ডিএমসি সূত্রে জানা যায়, ঘটনার আগে ও পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
এই মুহূর্তে জরুরি বিভাগে চিকিৎসা সেবা বন্ধ থাকায় রোগী ও স্বজনদের ভোগান্তি বেড়েছে।

