প্রধান খবর

ঢাবিতে চাঁদাবাজি উচ্ছেদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ভ্রাম্যমাণ ও ক্ষুদ্র দোকানকে কেন্দ্র করে চাঁদাবাজি, ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগে চার সদস্যের ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ছাত্রদলের লিখিত অভিযোগের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া এবং সহকারী প্রক্টর ড. একেএম নূর আলম সিদ্দিকী। এছাড়া এস্টেট ম্যানেজার (ভারপ্রাপ্ত) ফাতেমা বিনতে মুস্তফা সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। কমিটি আজই প্রতিবেদন প্রস্তুত করার চেষ্টা করবে এবং অভিযোগের সত্যতা উদঘাটন করবে।

এর আগে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়ে অভিযোগ করেন, কিছু ডাকসু প্রতিনিধি রাজনৈতিক নেতা ও শিক্ষার্থীদের জড়িয়ে চাঁদাবাজি ও দোকান উচ্ছেদের সিন্ডিকেট পরিচালনা করছে। তারা সতর্ক করেন, ক্যাম্পাসের শান্তি ও শিক্ষার পরিবেশ রক্ষায় রোববার রাত ৮টার মধ্যে স্পষ্ট ব্যাখ্যা না দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *