ইরান সংকটে ফ্রান্সের বড় অর্থনৈতিক ক্ষতি
ইরান সংকটের জেরে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে ফ্রান্সের ক্ষতি দাঁড়িয়েছে অন্তত ৪০০ থেকে ৬০০ কোটি ইউরো এমন তথ্য জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর। তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকার কিছু ব্যয় স্থগিত করার পাশাপাশি নতুন সহায়তা ব্যবস্থা প্রস্তুত করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আরটিএল রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে লেসকিউর জানান, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর…

