সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ধারাবাহিক হত্যাকাণ্ড
ঢাকার সাভারে পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভবঘুরের ছদ্মবেশে ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মশিউর রহমান খান সম্রাট (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডগুলোর দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য…

